ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২২ দুপুর

বিএনপির সমর্থনে সরে দাঁড়ালেন খেলাফত আন্দোলনের প্রার্থী

বিএনপির সমর্থনে সরে দাঁড়ালেন খেলাফত আন্দোলনের প্রার্থী

আসন্ন নির্বাচনে নেত্রকোনা ২ (সদর–বারহাট্টা) আসনে বিএনপি প্রার্থী আনোয়ারুল হকের সমর্থনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহিম রুহি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

আজ (২ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে গাজী আব্দুর রহিম রুহি জানান, জুলাই অভ্যুত্থানের ফসল হিসেবে জনগণ সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চায়। কিন্তু ১১ দলীয় জোটে জামায়াতে ইসলামী আসন ভাগাভাগি নিয়ে মোনাফেকি করেছে।

আরও পড়ুন

এ সময় ‘দলের জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর ঐক্যের স্বার্থে বিএনপির প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি’ বলেন তিনি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুগ্ম আহ্বায়ক কারী সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাজী রজব আলীসহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় গাঁজাসহ পুলিশের জালে তিন কারবারি

জয়পুরহাটের আক্কেলপুরে  গ্যাস ট্যাবলেট সেবন করে এক ব্যক্তির আত্মহত্যা

আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

বগুড়ার শেরপুরে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানা

বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল টেবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎ স্পৃষ্টহয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু