ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৯ সকাল

গাজার রাফা সীমান্ত খুলে দিলো ইসরায়েল

গাজার রাফা সীমান্ত খুলে দিলো ইসরায়েল, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও মিসরের মধ্যকার সীমান্ত পারাপারের জন্য রাফা ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েল। গতকাল রোববার ইসরায়েলের পক্ষ থেকে এ কথা জানানো হয়। তবে এটি বর্তমানে সীমিত পরিসরে চালু করা হয়েছে এবং শুধু ফিলিস্তিনি বাসিন্দাদের চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

ফিলিস্তিনি বেসামরিক বিষয়গুলো সমন্বয়ের দায়িত্বে থাকা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগাট জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি এবং রাজনৈতিক স্তরের নির্দেশনা অনুযায়ী, রোববার থেকে রাফা সীমান্ত সীমিত আকারে শুধু বাসিন্দাদের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে। সংস্থাটি আরও বলেছে, রাফা সীমান্ত খুলে দেওয়ার অংশ হিসেবে প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। প্রক্রিয়াটি ইউরোপীয় ইউনিয়ন বর্ডার অ্যাসিস্ট্যান্স মিশন, মিসর এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন

কোগাট আরও উল্লেখ করেছে, সীমান্তটি পূর্ণাঙ্গভাবে সচল করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষ এখন প্রাথমিক প্রস্তুতিমূলক কাজগুলো সম্পন্ন করছে। সংস্থাটি যোগ করেছে, এই প্রস্তুতি শেষ হওয়ার পর উভয় দিক থেকে বাসিন্দাদের প্রকৃত যাতায়াত শুরু হবে। আপাতত প্রতিদিন এ ক্রসিং দিয়ে দেড়শ’ জন গাজা ছাড়তে পারবেন, আর ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ফিরতে পারবেন ৫০ জনের মতো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় গাঁজাসহ পুলিশের জালে তিন কারবারি

জয়পুরহাটের আক্কেলপুরে  গ্যাস ট্যাবলেট সেবন করে এক ব্যক্তির আত্মহত্যা

আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

বগুড়ার শেরপুরে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানা

বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল টেবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎ স্পৃষ্টহয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু