ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ দুপুর

লন্ডন ছেড়ে আমেরিকায় টম ক্রুজ, রয়েছেন নিরাপত্তাহীনতায়

লন্ডন ছেড়ে আমেরিকায় টম ক্রুজ, রয়েছেন নিরাপত্তাহীনতায়, ছবি: সংগৃহীত।

করতোয়া বিনোদন: ডাকাতের ভয়ে লন্ডনের অভিজাত নাইটসব্রিজ এলাকার বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন ‘মিশন: ইম্পসিবল’ খ্যাত অভিনেতা টম ক্রুজ। এ মুহূর্তে লন্ডন ছেড়ে আমেরিকায় অবস্থান করছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মিরর’-এর প্রতিবেদন থেকে জানা যায়, ৬৩ বছর বয়সী এ অভিনেতা দীর্ঘদিন ধরেই লন্ডনের অভিজাত নাইটসব্রিজ এলাকার প্রায় ৩ কোটি ৫০ লাখ পাউন্ডের ফ্ল্যাটে বসবাস করছিলেন। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ৫৯২ কোটি টাকা।
 
কিন্তু এখন আর সেখানে নিরাপদবোধ করছিলেন না টম। কারণ হিসেবে জানা যায়, লন্ডনে যে ফ্ল্যাটটিতে টম থাকতেন সে ভবনের নিচে সম্প্রতি ডাকাতির ঘটনা ঘটে। যাতে উদ্বিগ্ন হয়ে পড়েন আমেরিকান এ অভিনেতা।
 
জানা যায়, টম ক্রুজের লন্ডনের ফ্ল্যাটের নিচে ‘বুশেরার’ নামে একটি বিলাসবহুল ঘড়ির দোকান রয়েছে। সেখানে সম্প্রতি সশস্ত্র হামলা চালায় ছয় ডাকাত। তারা স্লেজহ্যামার দিয়ে কাচ ভেঙে দোকানের ভেতরে ঢুকে ২০টি উচ্চমূল্যের রোলেক্স ঘড়ি লুট করে। এই ঘটনা প্রমাণ করে বিলাসবহুল আবাসিক এলাকার নিরাপত্তা কতটা দুর্বল লন্ডনে। যে কারণে লন্ডন ছাড়ার সিদ্ধান্ত নেন টম ক্রুজ। ডাকাতির ঘটনায় অল্প কয়েকদিনের মধ্যেই পেন্টহাউস থেকে দ্রুতগতিতে মালপত্র সরিয়ে নেন আমেরিকান এ তারকা।প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে লন্ডনের নাইটসব্রিজে অপরাধের মাত্রা বৃদ্ধি পেয়েছে। টম ক্রুজের ওই এলাকা ছেড়ে নিজ বাসস্থান আমেরিকায় ফেরত যাওয়া আরও প্রমাণ করে লন্ডনের বিলাসবহুল এলাকাগুলোর বর্তমান নিরাপত্তা ব্যবস্থা কতটা নাজুক।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

শবেবরাতে কবর জিয়ারত সত্যিই কি উত্তম আমল?

ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা