ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৮ বিকাল

পরিত্যক্ত মুরগির ঘর থেকে ১৬ ককটেল উদ্ধার

পরিত্যক্ত মুরগির ঘর থেকে ১৬ ককটেল উদ্ধার

শরীয়তপুরের নড়িয়ায় একটি বাড়ির পরিত্যক্ত মুরগির ঘর থেকে ১৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জপসা ইউনিয়নের গৌড়াইল এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করে যৌথবাহিনী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গৌড়াইল এলাকার ইউনুস হাওলাদারের পুত্রবধূ নাজমা আক্তার সন্তান প্রসবের কারণে কয়েক মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) তিনি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফিরে আসেন। শনিবার সকালে উঠান ঝাড়ু দেওয়া শেষে বাড়ির পাশের পরিত্যক্ত একটি মুরগির ঘর পরিষ্কার করছিলেন। এসময় সেখানে একটি বালতি দেখতে পান।

আরও পড়ুন

বালতিটি সরানোর সময় ভেতর থেকে একটি ককটেল নিচে পড়ে যায়। বিষয়টি তিনি তার শ্বশুর ইউনুস হাওলাদারকে জানালে তিনি বিষয়টি নড়িয়া থানায় অবহিত করেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল এসে ১৬টি ককটেলগুলো উদ্ধার করে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ঘটনাস্থল থেকে মোট ১৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো কে বা কারা সেখানে রেখে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণসংযোগের সময় এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করছেন মির্জা আব্বাস

নির্বাচনের শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন ১০৫১ ম্যাজিস্ট্রেট

কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু

নারী ব্যাপারটা নিয়ে খোঁচাখুঁচির কারণ আমি বুঝি না: চরমোনাই পীর

পূবালী ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে ২৪/৭ স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু

রাজধানীর গেন্ডারিয়ায় ডেইলি শপিং-এর নতুন শোরুম চালু