ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৩ দুপুর

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় নারী আহত

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় নারী আহত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী (৩০) আহত হয়েছেন। আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জামতলী নামক স্থানে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টার দিকে আক্কেলপুর স্টেশনে পৌঁছার আগে আউট সিগনালের কাছে জামতলী নামক স্থানে ওই নারী ট্রেনের ধাক্কায় গুরুতর আহন হন।

স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন

আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কতর্ব্যরত চিকিৎসক জানান, ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান

টিকিট কালোবাজারি ,সুবর্ণ এক্সপ্রেসের দুই স্টুয়ার্ট বরখাস্ত

ব্যারাকে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের মরদেহ

বিধানসভা নির্বাচন সামনে রেখে তৃণমূলের ইশতেহার প্রকাশ

ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি