ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০২:২৫ দুপুর

মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নানা বিধিনিষেধ

মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নানা বিধিনিষেধ

দেশের ক্রিকেটকে জনসাধারণ তথা দর্শকদের মাঝে তুলে ধরতে বড় ভূমিকা পালন করে থাকেন ক্রীড়া সাংবাদিকরা। খবরের খোঁজে দিনের বোশিরভাগ সময় সাংবাদিকদের কাটে মিরপুর স্টেডিয়ামে। তবে এবার নিরাপত্তা শঙ্কা থেকে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নতুন নির্দেশনা দিয়েছে বিসিবি। 

আজ (শনিবার) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বিসিবি। যেখানে নিরাপত্তা শঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া সীমিত করা হয়েছে গণমাধ্যমকর্মীদের মাঠে প্রবেশের সুযোগ। এই নতুন নির্দেশনা এখন থেকেই কার্যকর হবে।

 

গণমাধ্যমকর্মীদের ১ নম্বর গেইট দিয়ে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স (সংবাদ সম্মেলন), বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণমূলক অনুষ্ঠান, বিসিবির আগে থেকে জানানো কোনো ট্রেনিং সেশন বা প্র্যাকটিস সেশন- কেবল এসব কাভার করতেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা।

আরও পড়ুন

স্টেডিয়াম ও বিসিবির অফিসে নিরাপত্তা সংক্রান্ত সব বিধিনিষেধ সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রে সবার সহযোগিতাও চাওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। এখন থেকে গণমাধ্যমকর্মীরা চাইলেই আর স্টেডিয়ামে ঢুকে কাজ করতে পারবেন না। বিসিবির নির্দেশনা মেনেই করতে হবে সবকিছু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে ঘোড়া জবাই ৩ জনের কারাদণ্ড

২০ সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস

কৃষকদের নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দেওয়া হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ম্যানেজার নেবে ডিবিএল গ্রুপ, থাকছে না বয়সসীমা

পাকিস্তানে গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

স্থল অভিযানে এলে কোনো শত্রু সেনা জীবিত ফিরবে না: ইরানি সেনাপ্রধান