ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৪:২৭ দুপুর

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। দলের প্রধান পেসার প্যাট কামিন্স দীর্ঘদিনের পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, কামিন্সকে প্রাথমিক দলে রাখা হলেও তার লাম্বার স্ট্রেস ইনজুরি পুরোপুরি সারেনি। মেডিকেল দলের পরামর্শে তাকে আরো সময় দিয়ে পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিশ্বকাপে ঝুঁকি না নিয়ে তাকে বাদ দেওয়া হয়েছে।ডিসেম্বরের মাঝামাঝি অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার পর আর মাঠে নামেননি কামিন্স। জুলাইয়ের পর সেটিই ছিল তার একমাত্র আন্তর্জাতিক ম্যাচ। ওই সময় চোটের লক্ষণ দেখা দেওয়ায় অ্যাশেজ নিশ্চিত হওয়ার পর তাকে বিশ্রামে রাখা হয়। কামিন্সের বদলি হিসেবে দলে ডাকা হয়েছে বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইসকে। নির্বাচকরা মনে করছেন, তার বাঁহাতি পেস ও সুইং বোলিং দলকে বাড়তি সুবিধা দেবে। পাশাপাশি নিচের দিকে ব্যাটিংয়েও অবদান রাখতে পারেন তিনি।

স্পিন-সহায়ক কন্ডিশন মাথায় রেখে মিডল অর্ডার শক্ত করতে ম্যাথু শর্টের জায়গায় দলে নেওয়া হয়েছে ম্যাট রেনশ’কে। অন্যদিকে বিগ ব্যাশ লিগে ভালো পারফরম্যান্স করলেও আবারও উপেক্ষিত হয়েছেন স্টিভেন স্মিথ। তবে স্বস্তির খবরও আছে অস্ট্রেলিয়া শিবিরে। সাম্প্রতিক চোট কাটিয়ে জশ হ্যাজলউড, টিম ডেভিড ও নাথান এলিস বিশ্বকাপ খেলার জন্য ফিট ঘোষণা পেয়েছেন।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার রাস্তায় কী বার্তা দিচ্ছে মি. গোল্ডেন বয়?

জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার

জামায়াতের জনতার ইশতেহার : রাষ্ট্র সংস্কার থেকে আত্মনির্ভরতার বার্তা

মিডিয়া ভালো কথাগুলো দেখায় না, কেটে কেটে দেখায় : নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারীদের হেনস্থা করলে এখন থেকে কঠিন জবাব দেওয়া হবে : গোলাম রব্বানী