ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৯:২৯ সকাল

উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : দিনাজপুরের হিলিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সবগুলো বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনার সোয়া ৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পার্বতীপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী। তিনি জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন থেকে বগির হুক খুলে যায়। বগি ছাড়াই ইঞ্জিনটি হিলি রেলস্টেশনে পৌঁছায়। পরে বগিগুলো সাতকুড়ি এলাকায় আটকে যায়। এ ঘটনায় সকাল ৭টা ৪০ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় সোয়া তিন ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছর উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে দৃশ্যমান হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই

খাল থেকে নিখোঁজ বিএনপি নেতার মরদেহ উদ্ধার

আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনা জাহাজ

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর