ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৫ সকাল

শিক্ষা ব্যবস্থায় আমরা আমূল পরিবর্তন করতে চাই : জামায়াত আমির

শিক্ষা ব্যবস্থায় আমরা আমূল পরিবর্তন করতে চাই : জামায়াত আমির, ছবি: সংগৃহীত।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শিক্ষা ব্যবস্থায় আমরা আমূল পরিবর্তন করতে চাই। এ শিক্ষা দিয়ে কিছুই হবে না। বেটার এডুকেশন বেটার নেশন। এডুকেশন ভালো না হলে ভালো জাতি গড়তে পারব না। এই এডুকেশন না দুনিয়া, না আখিরাত কিছুই কাভার করে দেয় না। এখানে বড় পরিবর্তন লাগবে।

আজ শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামের জনসভায় এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর ওপর আস্থা রেখে বলতে পারি, বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়। আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। তিনি বলেন, যুবকদের কাজের উপযোগী না করে, দক্ষ জনবল না করে কেন বেকার ভাতার গল্প শোনাব? যুবকরা তো মিছিল নিয়ে এসে আমাদের কাছে বেকার ভাতার দাবি করছে না। এই যুবক-যুবতীদের হাতকে দেশ গড়ার মজবুত কারিগর হিসেবে গড়ে তুলব, হাতে হাতে সম্মানের কাজ তুলে দেবো। তারা সেদিন বলবে আমি বাংলাদেশ। আমরা সেই গর্বিত বাংলাদেশ গড়তে চাই, এই দেশ তাদের হাতেই তুলে দিতে চাই।

জামায়াত আমির আরও বলেন, ১২ তারিখের পর ১৩ তারিখ যে পরিবর্তন আসবে তা আসবে যুবসমাজের আকাঙ্ক্ষার ওপর ভর করে। আর কোনো আধিপত্য মানব না, ফ্যাসিবাদ মানব না, আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় আমরা আমূল পরিবর্তন করতে চাই। এ শিক্ষা দিয়ে কিছুই হবে না। বেটার এডুকেশন বেটার নেশন। এডুকেশন ভালো না হলে ভালো জাতি গড়তে পারব না। এই এডুকেশন না দুনিয়া, না আখিরাত কিছুই কাভার করে দেয় না। এখানে বড় পরিবর্তন লাগবে।

আরও পড়ুন

জনসভায় আরও উপস্থিত আছেন— কুমিল্লা-১১ আসনের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, ডাকসু’র ভিপি সাদেক কায়েম প্রমুখ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সরকারের একনেকের প্রথম বৈঠক ৬ এপ্রিল

কুয়েতকে মানবিক সহায়তা প্রদানের প্রস্তাব বাংলাদেশের

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীকে শিশির মনিরের খোলা চিঠি

বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, ৩ জন নিহত

আওয়ামী লীগের পথে জামায়াতও হাঁটছে: আব্দুস সালাম