ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০২:২৯ রাত

পক্ষপাতিত্ব করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠিন হবে কমিশন : ইসি সানাউল্লাহ

ছবি: সংগৃহীত, পক্ষপাতিত্ব করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠিন হবে কমিশন : ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন সংশ্লিষ্ট কেউ ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারলে এবং পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে। নির্বাচনী ফলাফল নির্ধারণ করবেন ভোটাররা, অন্য কেউ নয়। কমিশনের দায়িত্ব হলো—ধর্ম, বর্ণ, গোষ্ঠী ও দলমত নির্বিশেষে সব ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন তা নিশ্চিত করা।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার।

তিনি বলেন, নির্বাচন সার্থক করতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা অপরিহার্য। নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মকর্তাদের চোখে সব প্রার্থী সমান। কমিশন কোনো পক্ষপাতদুষ্ট নির্দেশনা দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।

নির্বাচনে অর্থের প্রভাব রোধে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার ঠেকাতে কঠোর নজরদারির কথা জানান তিনি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান সানাউল্লাহ।

আরও পড়ুন

মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়ে তিনি বলেন, এমএফএস এজেন্টদের লেনদেন নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। হঠাৎ লেনদেন বেড়ে যাওয়া বা দীর্ঘদিন বন্ধ থাকা অ্যাকাউন্ট সচল হওয়ার বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে।

ভোটকেন্দ্রের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, শতভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এসব ফুটেজ প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে।

পোস্টাল ভোট প্রসঙ্গে তিনি বলেন, লাইভ ভেরিফিকেশন ছাড়া কোনো ভোট গ্রহণ করা হবে না, যাতে প্রকৃত ভোটারই ভোট দিতে পারেন। এই স্বচ্ছ প্রক্রিয়া সম্পর্কে রাজনৈতিক দল ও মিশন প্রধানদের অবহিত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

শবেবরাতে কবর জিয়ারত সত্যিই কি উত্তম আমল?

ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা

আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম: নুরুল হক

রণতরীর দিকে আসা ইরানি ড্রোন গুলি করে নামালো যুক্তরাষ্ট্র