ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৬, ০২:৫৯ দুপুর

দিনাজপুরের কাহারোলে ৬ দিনেও শনাক্ত হয়নি অজ্ঞাত বৃদ্ধার লাশ

দিনাজপুরের কাহারোলে ৬ দিনেও শনাক্ত হয়নি অজ্ঞাত বৃদ্ধার লাশ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর আশ্রয়দাতার বাড়িতে মারা যান অজ্ঞাত এক মহিলা। কিন্তু ৬ দিন অতিবাহিত হলেও তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

কাহারোল থানা অফিসার ইনচার্জ(ওসি) রোমেল বড়ুয়া ও দশ মাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. মাহবুল কবির জানান, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দশ মাইল এলাকায় অজ্ঞাতনামা এক মহিলা(৫৫) হেঁটে যাওয়ার সময় দিনাজপুরগামী এক মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন।

এ ঘটনায় মোটরসাইকেল চালক সাথে সাথেই পালিয়ে যায়। দুর্ঘটনার পরপরই গড়নুরপুর গ্রামের পারুল বেগম ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আলতাফুর নেছা জেনারেল হাসপালতাল ও ডায়াগোনস্টিক সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যানযোগে দশমাইল এলাকা দুইটি আদিবাসী পাড়ায় নিয়ে যায় শনাক্তকরণের জন্য। কিন্তু কেউ শনাক্ত করতে না পারায় স্থানীয়রা রাতযাপন চিকিৎসা সেবার জন্য তাকে পারুল বেগমের বাড়ি নিয়ে যায়। আর সেখানে পরদিন রাত আনুমানিক ১১টায় তিনি মারা যান।

আরও পড়ুন

পরে খবর পেয়ে কাহারোল থানা পুলিশ ও দশমাইল হাইওয়ে থানা পুলিশ অজ্ঞাতনাম মহিলার লাশ দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে দশ মাইল হাইওয়ে থানা পুলিশ কাহারোল থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।

এদিকে অজ্ঞাতনামা মহিলার পরিচয় নিশ্চিত করার জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে। তার পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে লাশের দাফন করা হবে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নেবে মেঘনা গ্রুপ, ২৫ বছর হলেই আবেদন

গণভোট সংবিধানের চেয়েও সুপ্রিম: জামায়াত আমির

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে যমুনা গ্রুপ, কর্মস্থল ঢাকা

তৃতীয়বার ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ

লালমনিরহাটে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু