ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৯ দুপুর

নির্বাচনি পোস্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ

নির্বাচনি পোস্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মুদ্রণালয় বা ছাপাখানাকে নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহৃতব্য যেকোনো ধরনের পোস্টার মুদ্রণ করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, নির্বাচনি প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি পোস্টার ব্যবহার করছেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ বিধি ৭ (ক) এর সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।

কাজেই নির্বাচনি প্রচারণার জন্য কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তিকে নির্বাচনি আচরণ বিধি মেনে প্রচারণা চালাতে হবে।

আরও পড়ুন

একইসঙ্গে মুদ্রণালয় বা ছাপাখানাকে নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহৃতব্য যেকোনো ধরনের পোস্টার মুদ্রণ করা থেকে বিরত থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীকে শিশির মনিরের খোলা চিঠি

বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, ৩ জন নিহত

আওয়ামী লীগের পথে জামায়াতও হাঁটছে: আব্দুস সালাম

হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পদত্যাগ করলেন ইতালির ফুটবলপ্রধান