ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৩:২০ দুপুর

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
 
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সেনাসদরে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
 
 
সাক্ষাৎকালে সেনাপ্রধান এবং মার্কিন রাষ্ট্রদূত পারস্পরিক কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা দুই দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার ও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বপর্ণ আলোচনা করেন।
 
 
উল্লেখ্য, এর আগে গত ১০ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ গ্রহণ করেছিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। দায়িত্বভার গ্রহণের পর সেনাপ্রধানের সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি ছাত্রদলের উদ্যোগে কর্মচারীদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

আমি কোনো যুদ্ধবিরতি চাই না: ট্রাম্প

জাতীয় সংসদ ভবনে ঈদের নামাজে স্পিকার

ঈদুল ফিতর ও নওরোজ উপলক্ষে মোজতবা খামেনির বার্তা

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নাহিদ ইসলামের

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ মানুষের ঢল