ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৩:০৮ দুপুর

পৈতৃক জমি বিক্রি করে রাজনীতি করছি ব্যবসা করতে আসিনি : মির্জা ফখরুল

পৈতৃক জমি বিক্রি করে রাজনীতি করছি ব্যবসা করতে আসিনি : মির্জা ফখরুল। ছবি : দৈনিক করতোয়া

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতি করে ব্যবসা করি না। বাপের জমিজমা, বাড়িঘর বিক্রি করে রাজনীতি করছি। এটা আপনারা ভালো করেই জানেন। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর এলাকায় আয়োজিত এক নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই আবেগপ্রবণ হয়ে মির্জা ফখরুল বলেন, জমিজমাগুলো ছিল আমার বাবা চখা মিয়ার (মির্জা রুহুল আমিনের)। অর্ধেক জমির বেশি শেষ, বেচে (বিক্রি করে) দিয়েছি। এমনকি বাড়ির সামনের জমিটাও বিক্রি করে দিতে হয়েছে। তিনি আরও যোগ করেন, আমি নিজে কখনো দুর্নীতির মধ্যে যাইনি। রাজনীতি ব্যবহার করে কখনো অর্থ উপার্জন করিনি। আমার স্ত্রী ও সন্তানেরা অত্যন্ত কষ্ট করে লেখাপড়া করেছে, সংসার চালিয়েছে।

নিজের জীবনযাত্রার সাদামাটা চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ঢাকায় আমি যে গাড়িতে চড়ি, সেটি ২০ বছর আগের পুরনো। এখন পর্যন্ত সেই গাড়িটা আমি বদলাতে পারিনি। তিনি বলেন, আমরা কোনো দয়া বা ভিক্ষার ওপর নির্ভর করে বাঁচতে চাই না। বরং কাজের সুযোগ ও আত্মনির্ভরশীলতার ওপর জোর দেন তিনি।
বিগত দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ১৫ বছর ধরে আমরা কোনো কথা বলতে পারিনি।

আরও পড়ুন

আমাদের শুধু পিটিয়েছে, মামলা-মোকদ্দমা দিয়ে অস্থির করে রেখেছে। সেই দুঃসময় আমরা পার করে এসেছি। এখন সময় হয়েছে ঘুরে দাঁড়ানোর। সাধারণ মানুষের কর্মসংস্থানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমরা কাজ করে বাঁচতে চাই। আর এই কাজের যোগ্য হয়ে উঠতে আমাদের প্রশিক্ষণ নিতে হবে। পরে তিনি আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন ও দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছর উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে দৃশ্যমান হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই

খাল থেকে নিখোঁজ বিএনপি নেতার মরদেহ উদ্ধার

আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনা জাহাজ

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর