ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ০২:৪৯ দুপুর

নওগাঁর আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র

নওগাঁর আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬০টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলার ৮ ইউনিয়নের এসকল ভোটকেন্দ্রের প্রত্যেকটিতে থাকবে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা।

আত্রাই ও রাণীনগর দুই উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের নওগাঁ-৬ আসন। এ আসনে এবার বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। জামায়াত জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। এছাড়াও নির্বাচনের মাঠে রয়েছেন ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকে মাওলানা রফিকুল ইসলাম এবং হাতিমার্কা প্রতীকে রয়েছেন আতিকুর রহমান রতন মোল্লা।

আরও পড়ুন

আত্রাই উপজেলা সহকারী নির্বাচন অফিসার এমরান হোসেন বলেন, এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭৭ হাজার ২৩ জন। ভোটরদের জন্য ৬০টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র প্রশাসন নির্ধারণ করলে সেগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালকিনিতে ৩০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত , আহত ৩

ভোলায় শ্বশুর বাড়িতে আসার পথে লঞ্চে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে : ভূমিমন্ত্রী

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু