ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ১০:৫১ দুপুর

সুনামগঞ্জের চার আসনে ২৪ প্লাটুন বিজিবি; সীমান্তে বাড়তি নজরদারি

সুনামগঞ্জের চার আসনে ২৪ প্লাটুন বিজিবি; সীমান্তে বাড়তি নজরদারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। একইসঙ্গে জেলার প্রায় ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

আজ (বুধবার , ২৮ জানুয়ারি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন পূর্ণমাত্রায় নির্বাচনি দায়িত্বে মোতায়েন থাকবে। সুনামগঞ্জে পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনের (সুনামগঞ্জ-১, ২, ৩ ও ৪) আসনের আওতাধীন ১০টি উপজেলায় মোট ২৪ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী তিনটি উপজেলায় বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

তবে সুনামগঞ্জ ২৮ বিজিবির কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘নির্বাচনি দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ ও প্রয়োজনীয় মহড়া সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন

এছাড়া দুর্গম ও হাওড়বেষ্টিত সুনামগঞ্জ জেলায় সড়ক ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছর উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে দৃশ্যমান হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই

খাল থেকে নিখোঁজ বিএনপি নেতার মরদেহ উদ্ধার

আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনা জাহাজ

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর