ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৩:৫২ দুপুর

সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল : মিশা

সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল : মিশা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বিনোদন জগতের তারকারা ক্রমেই বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনে যুক্ত হচ্ছেন। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলী ও অপু বিশ্বাসের পর সেই তালিকায় যুক্ত হয়েছেন জনপ্রিয় খল অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

আট শতাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে শক্ত অবস্থান তৈরি করা এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি সময়ের ট্রেন্ড অনুসরণ করে বিভিন্ন শোরুম উদ্বোধনেও অংশ নিচ্ছেন। তবে সব ধরনের ব্র্যান্ড প্রমোশনে অংশ নেন না বলে আগেই জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর উত্তরায় একটি ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন মিশা সওদাগর। এসময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব থাকলেও তিনি অনেক ব্র্যান্ড ওপেনিংয়ে আগ্রহ দেখাননি। অনুষ্ঠানে ব্র্যান্ড প্রমোশনের পাশাপাশি আলোচনায় আসে ক্রিকেট প্রসঙ্গও। বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানান মিশা সওদাগর। তিনি বলেন, সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল।

আরও পড়ুন

সাকিব আল হাসানের বিদেশে অবস্থান এবং এর পেছনে রাজনৈতিক নানা ইস্যুর প্রসঙ্গ টেনে মিশা সওদাগর বলেন, সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলা ঠিক নয়। তার মতে, রাজনীতির প্রভাব সংস্কৃতিতে পড়লে সংস্কৃতিই ক্ষতিগ্রস্ত হয়। তিনি স্পষ্ট করে বলেন, যাদের মেধা আছে, তারাই জাতীয় দলে সুযোগ পাবে। ক্রিকেট আর রাজনীতিকে এক করা যায় না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রেমিকের সহায়তায়’ মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রাখেন মা

ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী আর্লি বার্ক

স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর

আকবরদের বিদায় করে অদম্য কাপের ফাইনালে শান্ত-সোহানরা

নির্বাচনে অংশ নিতে ৭ দিনের ছুটির দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়ার শেরপুরে এক মঞ্চে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার