ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৫:০৯ বিকাল

দিনাজপুরে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে ছেলের আত্মহত্যা

দিনাজপুরে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে ছেলের আত্মহত্যা। প্রতীকী ছবি

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে একজন আত্মহত্যা করেছে। সে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বারোপাটিয়া গ্রামের হেমন্ত কুমার রায়ের ছেলে অপু রায় (২১)।

কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) রোমেল বড়ুয়া জানান, গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে ঘরের তীরের সাথে সে গলায় রশ্মি পেঁচিয়ে আত্মহত্যা করে। বাবা হেমন্ত কুমার রায় জানান, অপু রায় ২২ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার করে।

আরও পড়ুন

বাবা হেমন্ত রায় ১৫ হাজার টাকার মধ্যে মোবাইল ফোন কিনে দিতে রাজি হলেও সে বাবার ওপর অভিমান করে আত্মহত্যা করে। এ ব্যাপারে কাহারোল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যুবলীগ নেতা বাকি বিল্লাহ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

ইরান যুদ্ধের প্রভাবে কনডম সংকটে ভারত

হামের উপসর্গ নিয়ে টাঙ্গাইলে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু

চলতি আইপিএলে টানা দ্বিতীয় হার কেকেআরের