ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৫ দুপুর

বগুড়ার ভোটারেরা ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে : ভিপি সাইফুল

বগুড়ার ভোটারেরা ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে : ভিপি সাইফুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের স্নিগ্ধ আবাসিক এলাকায় ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

গণসংযোগকালে ভিপি সাইফুল ইসলাম বলেন, সারাদেশে ধানের শীষের জোয়ার উঠেছে। বগুড়াবাসি ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে। ধর্মের নামে একটি ইসলামী দল ভোটারদেরকে ভুল বুঝিয়ে বিপদগামী করছে তাদের থেকে সাবধান থাকতে হবে। তারেক রহমানকে সদর আসনে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আবারও শুরু হবে বগুড়ার উন্নয়ন মূলক কাজ।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর শাহ মো: মেহেদী হাসান হিমু, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ময়নুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, আতিক মল্লিক, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ নাহিদ, আরিফিন খালিদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

বগুড়ায় মারপিটে আহত আলাল শেখ মারা গেছেন

ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ নির্মাতা উৎসব মুখার্জি

সাদুল্লাপুরে ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তির মৃত্যু

কুয়েতের তেল শোধনাগারে ইরানের হামলা

বগুড়ায় যুবলীগ নেতা বাকি বিল্লাহ গ্রেপ্তার