ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৬, ০২:২৫ দুপুর

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখবে : কৃষ্ণনন্দী

জামায়াতে ইসলামী মনোনীত সনাতন ধর্মের প্রার্থী কৃষ্ণ নন্দী।

জামায়াত ক্ষমতায় এলে মুসলমানরা হিন্দুদের এদেশে জামাই আদরে রাখবে বলে জানিয়েছেন খুলনা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সনাতন ধর্মের প্রার্থী কৃষ্ণ নন্দী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ৩টায় খুলনা সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

কৃষ্ণ নন্দী বলেন, অনেকে বলেন জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা এদেশে থাকতে পারবে না। কিন্তু জামায়াত ক্ষমতায় এলে মুসলমানরা হিন্দুদের এদেশে জামাই আদরে রাখবে। একজন হিন্দুকেও ভারতে যেতে হবে না। 

আরও পড়ুন

ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জামায়াত কখনো ভোট কেনার জন্য বিকাশে টাকা দেয় না।

খুলনার সা‌র্কিট হাউসে খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলা‌মীর উদ্যো‌গে আয়ো‌জিত নির্বাচনী সমা‌বেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ‌লের আমির ডা. শ‌ফিকুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মারপিটে আহত আলাল শেখ মারা গেছেন

ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ নির্মাতা উৎসব মুখার্জি

সাদুল্লাপুরে ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তির মৃত্যু

কুয়েতের তেল শোধনাগারে ইরানের হামলা

বগুড়ায় যুবলীগ নেতা বাকি বিল্লাহ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর