ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৯:২১ সকাল

সাকিবের মাগুরার বাড়িতে চলছে সংস্কার, দেশে ফেরার গুঞ্জন!

সাকিবের মাগুরার বাড়িতে চলছে সংস্কার, দেশে ফেরার গুঞ্জন!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানকে খেলতে দেখা যায়নি প্রায় দেড় বছর। রাজনৈতিক কারণে দেশেও আসা হয়নি তার। তবে বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য সাকিব বিবেচিত হবেন।

 গত শনিবার জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। বোর্ডের পক্ষ থেকে সরকারের কাছে সাকিবকে চাওয়া হয়েছে। তাকে দেশের মাটিতে অবসর দেওয়ার সুযোগও দেওয়া হবে। এরপর বোর্ড থেকে সাকিবের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। আজ (মঙ্গলবার) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে পরিচালক আমজাদ বলেন, ‘জি চলমান আছে। (সাকিবের সঙ্গে) আলোচনা চলমান আছে।’

এর আগে গেল শনিবার আমজাদ বলেন, আমাদের বোর্ডে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে সাকিব আল হাসানের অ্যাভেইলিবিলিটি, ফিটনেস ও এক্সেসিবিলিট; আর যেখানে খেলা হবে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিবকে পরবর্তী সময়ে সিলেকশনের জন্য বিবেচনা করবে। সাকিব অন্যান্য গ্লোবাল টুর্নামেন্টগুলোতে যেন অংশগ্রহণ করতে পারে, কারণ ওখানে বোর্ড এনওসি দেবে প্রয়োজন মতো। 

এরপরই সাকিবের মাগুরার বাড়ির এক ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মাগুরা শহরের সাহা পাড়ায় সাকিব আল হাসানের বাড়িতে চলছে সংস্কার কাজ। গেট মেরামতের পাশাপাশি বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার দৃশ্য দেখে ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি ফিরছেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার? 

আরও পড়ুন

বাড়িতে কাজ করা ওয়েল্ডিং মিস্ত্রি মাসুদ জানান, শুনেছি সাকিব আল হাসান আসবেন। তাই বাড়ির প্রধান গেটের মেরামতের কাজ করছি। তবে এ বিষয়ে সাকিব বা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোন কিছু জানানো হয়নি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী