ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৬, ০২:১১ দুপুর

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পৃথক মেয়াদে ২ মাদকসেবীর কারাদণ্ড

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পৃথক মেয়াদে ২ মাদকসেবীর কারাদণ্ড

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবনের অভিযোগে ২ মাদকসেবীকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান হয়েছে। গতকাল রোববার দিনগত রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির মাহফুজ ওই আদালত পরিচালনা করেন।

আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপজেলার ছোট মহেশপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে শাহাজুল ইসলামকে (৩০) ৩ মাস ও শওগুনখোলা (হরিলাখুর) গ্রামের রবিউল ইসলামের ছেলে বিজয় বাবু ওরফে জয়কে (২৭) ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পুলিশ জানায় আজ সোমবার (২৬ জানুয়ারি) তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যুবলীগ নেতা বাকি বিল্লাহ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

ইরান যুদ্ধের প্রভাবে কনডম সংকটে ভারত

হামের উপসর্গ নিয়ে টাঙ্গাইলে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু

চলতি আইপিএলে টানা দ্বিতীয় হার কেকেআরের