ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৬, ০১:২৩ দুপুর

‘দেশে আইনের শাসন না থাকলে মব জাস্টিস সংস্কৃতির উত্থান ঘটে’  

সংগৃহিত,‘দেশে আইনের শাসন না থাকলে মব জাস্টিস সংস্কৃতির উত্থান ঘটে’  

আইনের শাসন একটি জাতির উন্নয়নের অন্যতম সোপান বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, দেশে আইনের শাসন না থাকলে মব জাস্টিস সংস্কৃতির উত্থান ঘটে।

সোমবার চট্টগ্রামের সাতকানিয়া আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতি আয়োজিত আদালতের অবকাঠামো উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় ৷

ধর্ম উপদেষ্টা বলেন, জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। বিচারব্যবস্থাকে সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করছে। আদালতের অবকাঠামো উন্নয়ন সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সাতকানিয়ার এই শতবর্ষী আদালত ভবনের অবকাঠামোতে আমূল পরিবর্তন আনা হবে। এটিকে আধুনিক বহুতল ভবনে রূপান্তর করা হবে। এ বিষয়ে প্রকৌশলী ও স্থপতিদের সাথে কথা হয়েছে। তিনি সাতকানিয়া আদালতের অবকাঠামো উন্নয়নে সম্ভাব্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

আগামী ১২ ফেব্রুয়ারিকে ঐতিহাসিক ক্ষণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশের মানুষ দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। আমরা আশাবাদী, উৎসবমুখর পরিবেশে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। নির্বাচিতদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব। তিনি ভালোর আশা করা এবং  খারাপের জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে গেলেন ডা. জুবাইদা রহমান

একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণহানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি:কৃষিমন্ত্রী

বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও আমরা বাড়াইনি: অর্থমন্ত্রী

স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী

রেলমন্ত্রীকে ফোন করে অঝোরে কাঁদলেন এমপি মনিরুল হক

হবিগঞ্জে নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে