ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৬, ১১:৩৫ দুপুর

ফেব্রুয়ারির ৬‌ দিন ইতালির ভিসা আবেদন বন্ধ থাকবে

সংগৃহিত,ফেব্রুয়ারির ৬‌ দিন ইতালির ভিসা আবেদন বন্ধ থাকবে

প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আপগ্রেডেশনের কারণে আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন গ্রহণ ছয়দিন বন্ধ থাকবে। 

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় এক বার্তায় এই তথ্য জানায়।

বার্তায় বলা হ‌য়ে‌ছে, আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী সব ইতালিয়ান ভিসা অফিসে কোনো ধরনের আবেদন জমা দেওয়া সম্ভব হবে না। প্রযুক্তিগত উন্নয়ন কাজের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও পড়ুন

ভিএফএস গ্লোবালকে আবেদনপত্র গ্রহণ না করার পাশাপাশি প্রত্যাহারের অনুরোধ না করারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে, এরইমধ্যে জমা দেওয়া আবেদনের বিপরীতে দূতাবাস যদি অতিরিক্ত কোনও কাগজপত্র চেয়ে থাকে, কেবল সেই নথিপত্রগুলো ওই সময়ে জমা নেওয়া হবে। 

বার্তায় আরও উ‌ল্লেখ করা হয়, যাদের ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে বা এর কাছাকাছি সময়ে জরুরি ভিত্তিতে ইতালি ভ্রমণের প্রয়োজন, তাদের ফেব্রুয়ারি মাসের শুরুতেই ভিসা আবেদন জমা দেওয়ার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছে দূতাবাস। কারণ, একটি ভিসা ইস্যু বা অনুমোদনের জন্য ন্যূনতম ১০ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত