ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৪ সকাল

চানখাঁরপুলে ছয়জনকে হত্যা : সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ তিনজনের মৃত্যুদণ্ড

চানখাঁরপুলে ছয়জনকে হত্যা : সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ তিনজনের মৃত্যুদণ্ড,ছবি: সংগৃহীত।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ তিনজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন ট্রাইব্যুনাল। 

আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন।

আরও পড়ুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর, ডিএমপি’র সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম। এছাড়াও আলোচিত এ মামলায় পুলিশ কর্মকর্তা ইমরুল হাসানকে ছয় বছর ও শাহবাগের সাবেক ওসি আরশাদকে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পাশাপাশি তিন কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গত বছরের ১৭ নভেম্বর একই ট্রাইব্যুনাল থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম রায় এসেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে পটিয়ায় বাস উল্টে প্রাণ গেল একজনের

ঈদের দিনে গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ওজোপাডিকোর কর্মকর্তা নিহত

মগবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত, আটক ৫

ঈদের আনন্দে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

দেশবাসীকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়বো: পানিসম্পদ মন্ত্রী

ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী