ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৬, ০২:৪৭ দুপুর

জকোভিচের রেকর্ড ভাঙলেন সাবালেস্কা

সাবালেস্কা

অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে দারুণ ছন্দে রয়েছেন আরিনা সাবালেঙ্কা। কানাডার তরুণ টেনিস খেলোয়াড় ভিক্টোরিয়া এমবোকোকে সোজা সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন বেলারুশিয়ান তারকা। এই জয়ের দিনে গড়েছেন এক অনন্য রেকর্ডও। টাইব্রেকে টানা ২০টি ম্যাচ জিতে তিনি ছাড়িয়ে গেছেন নোভাক জোকোভিচকে।

রড লেভার অ্যারেনায় প্রথম সেটে একচেটিয়া আধিপত্য দেখান সাবালেঙ্কা। দ্বিতীয় সেটে শুরুতে এগিয়ে গেলেও প্রতিপক্ষের চাপে পড়তে হয় তাঁকে। তবে টাইব্রেকে নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ শেষ করেন সাবালেঙ্কা।

ভিক্টোরিয়া এমবোকোর বিপক্ষে এই ম্যাচের টাইব্রেক জয়ের মধ্য দিয়ে সাবালেঙ্কা টানা ২০টি টাইব্রেক জয়ের নজির গড়েন। এর আগে এই রেকর্ড ছিল সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচের।

২০২৩ ও ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতা সাবালেঙ্কা এবারের আসরেও এখন পর্যন্ত কোনো সেট হারেননি। একই সঙ্গে টানা ১৩টি গ্র্যান্ড স্ল্যামে অন্তত কোয়ার্টার ফাইনালে ওঠার কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

আরও পড়ুন

শেষ আটে সাবালেঙ্কার প্রতিপক্ষ ১৮ বছর বয়সী উদীয়মান তারকা ইভা জোভিচ। কাজাখস্তানের ইউলিয়া পুতিনৎসেভাকে মাত্র ৫৩ মিনিটে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে ওঠেন জোভিচ।

নারী এককের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ইউক্রেনের এলিনা স্বিতোলিনাও। রাশিয়ার মিরা আন্দ্রেভাকে হারিয়ে টানা নবম ম্যাচ জয়ের স্বাদ পান তিনি। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন স্বিতোলিনা।

এদিকে যুক্তরাষ্ট্রের কোকো গফও শেষ আটে উঠেছেন। চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুখোভাকে তিন সেটের লড়াইয়ে হারিয়ে টানা তৃতীয়বারের মতো মেলবোর্নে কোয়ার্টার ফাইনাল খেলবেন গফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

ইরান যুদ্ধের প্রভাবে কনডম সংকটে ভারত

হামের উপসর্গ নিয়ে টাঙ্গাইলে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু

চলতি আইপিএলে টানা দ্বিতীয় হার কেকেআরের

মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাই