ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৫০ বিকাল

রমজানে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে থাকবে: বাণিজ্য উপদেষ্টা

টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে বিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন

গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে এ কথা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, গতবছরের চেয়ে এবার রমজানে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে থাকবে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির ১০ম সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা বর্তমান বাজারের স্থিতি নিয়েছি। আমদানি এবং উৎপাদনের পরিমাণগত বিশ্লেষণ করেছি। বিশ্লেষণ করে আমরা এই উপলব্ধিতে উপনীত হয়েছি যে, গত বছরের চেয়েও এ বছরের রমজানের বাজার আরও ভালো হবে। গত বছরের তুলনায় এ বছরের রমজানের বাজারে আরও বেশি স্থিতি থাকবে বলে আমাদের বিশ্বাস। 

তিনি আরো বলেন, আজকের সভায় ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন, রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে। আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। দাম বাড়বে না, বরং কিছু কিছু পণ্যের দাম আরও কমবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণসংযোগের সময় এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করছেন মির্জা আব্বাস

নির্বাচনের শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন ১০৫১ ম্যাজিস্ট্রেট

কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু

নারী ব্যাপারটা নিয়ে খোঁচাখুঁচির কারণ আমি বুঝি না: চরমোনাই পীর

পূবালী ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে ২৪/৭ স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু

রাজধানীর গেন্ডারিয়ায় ডেইলি শপিং-এর নতুন শোরুম চালু