ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৬, ০১:১৯ দুপুর

বগুড়ার সান্তাহারে জুতার শোরুমে আগুনে ৬ লাখ টাকার ক্ষতি

বগুড়ার সান্তাহারে জুতার শোরুমে আগুনে ৬ লাখ টাকার ক্ষতি

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে একটি জুতার শোরুমে আগুন লেগে প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে সান্তাহার মেইনরোড়ে রহমান সুজ নামে একটি জুতার শোরুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার আফাজ উদ্দীন মন্ডল বলেন, শনিবার রাতে সান্তাহার পৌর শহরের মেইন রোডে কালিমন্দির সংলগ্ন রহমান সুজের শোরুমে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে।

আরও পড়ুন

প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পন্ন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

ইরান যুদ্ধের প্রভাবে কনডম সংকটে ভারত

হামের উপসর্গ নিয়ে টাঙ্গাইলে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু

চলতি আইপিএলে টানা দ্বিতীয় হার কেকেআরের

মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাই