ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৫ রাত

জনগণ জামায়াত আমিরের মধ্যে ঈমাম খোমেনি-মাহাথির মোহাম্মদকে দেখছে : মোস্তাফিজুর

ছবি: সংগৃহীত, জনগণ জামায়াত আমিরের মধ্যে ঈমাম খোমেনি-মাহাথির মোহাম্মদকে দেখছে : মোস্তাফিজুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বের প্রশংসা করে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জনগণ তার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি এবং আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদকে দেখছে। 

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জামায়াত-নেতৃত্বাধীন ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ লেবার পার্টি। মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আমরা চাই ইনসাফের বাংলাদেশ। আজকে এই জোটের সাথে আমরা এমনই একটা সময় যুক্ত হয়েছি যখন আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো আসন দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের যে মানবিক নেতৃত্ব, তার যে কর্মকাণ্ড ও চলন-বলন, তা গোটা জাতিকে উজ্জীবিত করেছে। সেই উজ্জীবিত জাতির সাথে লেবার পার্টিও পিছনে থাকতে পারে না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাইওয়ানে বিমানবন্দরে গ্রেপ্তার আলোচিত দুই ইউটিউবার

স্বাস্থ্যখাতের যেকোনো সমস্যা সমাধানের প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

মিরসরাইয়ে ঈদে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা বিনিময়

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী