ভিডিও সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ১০:৫৭ দুপুর

‘তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির করা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পরিকল্পিত’

‘তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির করা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পরিকল্পিত’, ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা তারেক রহমানের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এটা পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (শনিবার, ২৪ জানুয়ারি) সকালের রাজধানীর বনানী কবরস্থানে রহমান কোকোর মৃত্যু বার্ষিকীতে কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘ওয়ান এলিভেন এবং আওয়ামী লীগ সরকার আমলে শারীরিকভাবে ও মানসিকভাবে নির্যাতনের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে মারা যান।’  এসময় রিজভী তারেক রহমানের নির্বাচনি প্রচারণা প্রসঙ্গে বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণায় চালান তিনি।’

আরও পড়ুন

তারেক রহমানের নেতৃত্বগুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন বিএনপির এ নেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের আগে বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আজহারীর নতুন বার্তা 

সরাসরি ৩০০টি পদ নিয়োগে পিএসসির বিজ্ঞপ্তি প্রকাশ

গোবিন্দ ও তার স্ত্রী নতুন আলোচনায়

ট্রাইব্যুনালে ১০৪ জন গুম মামলায় আজও সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান 

ভারতে ম্যাচ খেলতে আইসিসিকে পাকিস্তান দিল ৩টি শর্ত