ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৭:৫১ বিকাল

থানার সামনে জয় বাংলা’ স্লোগান, আটক ৬

থানার সামনে জয় বাংলা’ স্লোগান, আটক ৬

কক্সবাজারের চকরিয়ায় থানার সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. মনির হোসেন বলেন, আটক কিশোররা ছদ্মবেশে অটোরিকশা নিয়ে থানার সামনে স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন। প্রাথমিকভাবে তাদের আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটক কিশোররা হলেন মো. মারুফ (২০), মো. সাজ্জাদ (১৯), শোয়াইব (২২), মো. মারুফ (১৭), ওমর ফারুক (১৮) ও রাফি (১৬)।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে কয়েকজন কিশোর থানার সামনে দিয়ে যাওয়ার সময় স্লোগান দিতে থাকেন। স্থানীয়রা তাদের স্লোগান দেওয়া থেকে বিরত থাকতে বললেও তারা তা উপেক্ষা করেন। এ সময় থানার প্রধান ফটকে থাকা ওসি মো. মনির হোসেন নিজেই ধাওয়া দিয়ে অটোরিকশাসহ ছয় কিশোরকে আটক করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত