ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ০৪:১৬ সকাল

বিএনপির নির্বাচনী সমাবেশ

সিলেট আলিয়া মাদরাসার মাঠে রাত থেকেই নেতাকর্মীদের ভিড়

সিলেট আলিয়া মাদরাসার মাঠে রাত থেকেই নেতাকর্মীদের ভিড়, ছবি: সংগৃহীত।

সিলেট আলিয়া মাদরাসা মাঠের সমাবেশের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিএনপি’র আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কার্যক্রম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ সকাল ১০টার পর সমাবেশ শুরুর কথা রয়েছে। নির্বাচনী এই সমাবেশ ঘিরে গভীর রাত থেকেই দলে দলে মানুষ এসে যোগ দেন সমাবেশস্থলে। ভোর থেকে আরও বাড়তে থাকে নেতাকর্মীদের সমাগম। সিলেট জেলার ৬টি সংসদীয় আসন ও সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসন থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন।বরাবরই পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করে বিএনপি। তারেক রহমানও হাঁটছেন সেই পথে। নেতাকর্মীদের স্লোগানে ধানের শীষের প্রার্থীকে জয়ী করার আহ্বান। তারেক রহমান, ভোটারদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। দেশ ও জনগণের কল্যাণে নিজের পরিকল্পনা তুলে ধরে, সাধারণ মানুষের কাছে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাইবেন তিনি। সমাবেশ শেষে সড়পথে তারেক রহমান রওনা হবেন ঢাকা অভিমুখে। পথে মৌলভিবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখবেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

জবি ছাত্রদলের উদ্যোগে কর্মচারীদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

আমি কোনো যুদ্ধবিরতি চাই না: ট্রাম্প

জাতীয় সংসদ ভবনে ঈদের নামাজে স্পিকার

ঈদুল ফিতর ও নওরোজ উপলক্ষে মোজতবা খামেনির বার্তা

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নাহিদ ইসলামের