ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ০৫:২৭ বিকাল

চাঁপাইনবাবগঞ্জে শিশুসহ দু’জনের ভাসমান মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে শিশুসহ দু’জনের ভাসমান মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন থেকে পৃথক ঘটনায় পুকুরে এক শিশু এবং এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো- বড়পুকুরিয়া টিপাপাড়া গ্রামের ২ বছরের শিশু আজিহা খাতুন এবং আমনুরা ধীনগর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে গোলাম মোস্তফা (৭২)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পেছনের পুকুরে পড়ে ডুবে যায় আজিহা। পরে পরিবারের সদস্যরা খুঁজতে খুঁজতে ওই পুকুর থেকে আজিহার ভাসমান মরদেহ উদ্ধার করে।

এর আগে আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাড়ির প্রায় ২শ’ গজ দূরে সিড়িবান্দা নামক একটি পুকুর থেকে গোলাম মোস্তাফার ভাসমান মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তিনি গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিক থেকে বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে কোনভাবে পুকুরে পড়ে গিয়ে তিনি মারা যেতে পারেন।

আরও পড়ুন

সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করেছে। গোলাম মোস্তফার মরদেহ জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, ৩ জন নিহত

আওয়ামী লীগের পথে জামায়াতও হাঁটছে: আব্দুস সালাম

হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পদত্যাগ করলেন ইতালির ফুটবলপ্রধান

সব অধ্যাদেশ ছাপাতে কত খরচ হবে, জানালেন আইনমন্ত্রী

শান্তিরক্ষা মিশনে প্রশংসনীয় ভূমিকায় বাংলাদেশকে বিশেষ সম্মাননা