ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ০২:০২ দুপুর

বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় অটোচালকসহ ২ জন গুরুতর আহত

বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় অটোচালকসহ ২ জন গুরুতর আহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুরের মহিপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে দ্রুতগামী বাসের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে অটোরিকশার এক নারী যাত্রী ও চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড় ৯টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত যাত্রী উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী পাপিয়া (৫০)। তবে আহত অটোচালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকালে অটোরিকশাটি রাস্তা পার হওয়ার জন্য পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিল। এসময় ঢাকাগামী ‘অ্যাপোলো’ পরিবহনের একটি নীল রঙের দ্রুতগামী বাস (টাঙ্গাইল-ব-১১-০০৬৬) অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে যাত্রী ও চালক মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন

দুর্ঘটনার পরপরই মহিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন, আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফয়সাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসসহ চালককে আটক করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

ম্যানেজার নেবে ওয়ালটন প্লাজা, এইচএসসি পাসেও আবেদন

১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের আহবায়কের মৃত্যু

এসএসসি পাসে জনবল নেবে যমুনা গ্রুপ, থাকছে না বয়সসীমা

অফিসার নেবে আড়ং, লাগবে স্নাতক পাস