ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৬ বিকাল

নির্বাচনে হারলেও ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বীর বাসায় যাবো: শিশির মনির

নির্বাচনে হারলেও ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বীর বাসায় যাবো: শিশির মনির

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির নির্বাচনে অংশ নেওয়া সত্ত্বেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি সাদরে শুভেচ্ছা প্রকাশ করেছেন।

আজ বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের পর তিনি বলেন, নির্বাচনে হারলেও বিজয়ী প্রার্থীর বাড়িতে ফুলের তোড়া নিয়ে যাবেন। একইভাবে তিনি প্রত্যাশা করেন, যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারে, তখন তার বাড়িতেও ফুলের তোড়া নিয়ে আসা হোক।

শিশির মনির আরও বলেন, “আমি হেরে গেলেও বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাতে কোনো আপত্তি নেই। আবার আমি জিতলেও অন্য প্রার্থীদের সঙ্গে কাজ করতে কোনো সমস্যা হবে না। জনগণ যে রায় দেবে আমরা তা সাদরে গ্রহণ করবো।

আরও পড়ুন

তিনি নির্বাচনে গালিগালাজ ও বকাবকির রাজনীতি থেকে বের হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন, যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের আত্মার শান্তির জন্যও সুস্থ রাজনৈতিক সংস্কৃতি জরুরি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি আসনে মোট ২৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রতীক বরাদ্দে ধানের শীষ, দাঁড়িপাল্লা, ঈগল, হাতপাখা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন আজ 

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

শবেবরাতে কবর জিয়ারত সত্যিই কি উত্তম আমল?