ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ১০:৩২ দুপুর

আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন: ফয়জুল করীম

আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

বরিশাল প্রেসক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম অনুষ্ঠিত মতবিনিময় সভায় বলেছেন-দেশ আজ নৈতিকতা ও সুশাসনের চরম সংকটে রয়েছে। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে ইসলামী আদর্শভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন। আগামীর বাংলাদেশকে নতুন করে সাজাতে চাই। জনগণের সমর্থন পেলে সংসদে গিয়ে এই এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা রাখবো। বরিশাল অঞ্চলের উন্নয়ন, নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করবো।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শায়খে চরমোনাই নির্বাচন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী রাজনীতির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী এসহাক মুহাম্মাদ আবুল খায়ের সহ বরিশাল মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের পথে জামায়াতও হাঁটছে: আব্দুস সালাম

হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পদত্যাগ করলেন ইতালির ফুটবলপ্রধান

সব অধ্যাদেশ ছাপাতে কত খরচ হবে, জানালেন আইনমন্ত্রী

শান্তিরক্ষা মিশনে প্রশংসনীয় ভূমিকায় বাংলাদেশকে বিশেষ সম্মাননা

নতুন যানবাহন কেনা যাবে না, সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ স্থগিত