ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ১০:১৮ দুপুর

জাভেদ শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দেশের মানুষ ও শিল্পকে ভালোবেসে গেছেন : সোহেল রানা

জাভেদ শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দেশের মানুষ ও শিল্পকে ভালোবেসে গেছেন : সোহেল রানা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে পরপারে চলে গেলেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ। আজ বুধবার রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

ইলিয়াস জাভেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরেণ্য অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। দীর্ঘদিনের বন্ধু ছিলেন তারা। প্রিয় বন্ধুর মৃত্যুর শোকবার্তায় বলেন, ‘জাভেদ আমার খুব কাছের বন্ধু ছিলেন। তিনি আমার বহু ছবির নৃত্যপরিচালক ছিলেন, এমনকি আমার একটি ছবিতে অভিনয়ও করেছিলেন। তিনি ছিলেন একজন পাকিস্তানি, কিন্তু এই দেশকে প্রাণ দিয়ে ভালবাসতেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দেশের মানুষ ও শিল্পকে ভালোবেসে গেছেন। শান্তিতে ঘুমাও বন্ধু, তোমাকে আমি কখনো ভুলব না।’

আরও পড়ুন

ইলিয়াস জাভেদের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র হারাল এক নিবেদিতপ্রাণ শিল্পীকে-যিনি ভাষা, দেশ ও মানুষের প্রতি ভালোবাসায় হয়ে উঠেছিলেন এ দেশেরই একজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী