ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ০২:৪২ দুপুর

বিএনপি জোট থেকে সরে এককভাবে নির্বাচনের ঘোষণা নাগরিক ঐক্য’র মান্নার

বিএনপি জোট থেকে সরে এককভাবে নির্বাচনের ঘোষণা নাগরিক ঐক্য’র মান্নার, ছবি: সংগৃহীত।

এবার বিএনপি জোট থেকে সরে এসেছে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য। এর পাশাপাশি ১১ আসনে এককভাবে নির্বাচনের কথাও জানিয়েছেন তিনি। আজ বুধবার (২১ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আসন সমঝোতা না হওয়ায় জেএসডি এককভাবে নির্বাচন করার ঘোষণা আগেই দিয়েছিল। এবার আসন সমঝোতার পরও ছাড় না দেওয়ায় বিএনপি’র দীর্ঘদিনের মিত্র মান্নার দল একই পথে হাঁটলো। তার নির্বাচনি আসন বগুড়া-২ এ ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শাহে আলমকে মনোনয়ন দেওয়ায় এবং শেষ মুহূর্তে তা প্রত্যাহার না করায় এ বিভক্তির সৃষ্টি হয়।

আরও পড়ুন

এ বিষয়ে বিএনপি’র শীর্ষ নেতাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না একাধিকবার যোগাযোগ করলেও কোনও ফল না আসায় সোমবার (১৯ জানুয়ারি) জরুরি সংবাদ সম্মেলন করে একলা চলো নীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি। এদিন সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সভাপতি মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে আরও ১০টি আসনে নিজেদের প্রার্থিতা ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

শবেবরাতে কবর জিয়ারত সত্যিই কি উত্তম আমল?

ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা

আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম: নুরুল হক

রণতরীর দিকে আসা ইরানি ড্রোন গুলি করে নামালো যুক্তরাষ্ট্র