ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ০৫:১৯ সকাল

নাটোরে বিএনপির সাবেক মন্ত্রীর ছেলে-মেয়ে নির্বাচনে মুখোমুখি

নাটোরে বিএনপির সাবেক মন্ত্রীর ছেলে-মেয়ে নির্বাচনে মুখোমুখি, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাটোর-১ আসন থেকে নাটোর জেলা বিএনপির সদস্য ও মরহুম সাবে প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে-মেয়ে মুখোমুখি হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মেয়ে ফারজানা শারমিন পুতুলকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যদিকে ছেলে দলের বিদ্রোহী প্রার্থী ইয়াসীর আরশাদ রাজন স্বতন্ত্র হয়ে বোন পুতুলের বিরুদ্ধে লড়ছেন। এছাড়াও এই আসনে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুও লড়ছেন।জানা গেছে, দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর দেশের ৭৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে রয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও বিএনপির এসব বিদ্রোহী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি। এতে করে দলীয় ঐক্য ও ভোটের সমীকরণে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থাকা অনেক ত্যাগী নেতা মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন। কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন, আবার কেউ প্রকাশ্যে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করছেন। এসব বিদ্রোহী প্রার্থীর বেশির ভাগই জেলা ও উপজেলা পর্যায়ে জনপ্রিয় হওয়ায় সংশ্লিষ্ট আসনগুলোতে দলটির ভোট বিভক্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জে ২৪টি ভারতীয় চো*রা*ই গরু উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮

কমলনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ৭টি দোকান, ২ কোটি টাকার ক্ষতি

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন