ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৬, ০১:১০ দুপুর

হবিগঞ্জে পাথরের ট্রাকের নিচে লুকানো ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জে পাথরের ট্রাকের নিচে লুকানো ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জে পাথরবোঝাই ট্রাকের নিচে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা জিরার বাজারমূল্য আনুমানিক ৩১ লাখ টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (১৯ জানুয়ারি) ভোরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল জেলার মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় অবস্থান নেয়। স্থানটি সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

এ সময় পাথরবোঝাই একটি ট্রাক সেখানে পৌঁছালে টহল দলটি সংকেত দিয়ে গাড়িটি থামায়। তল্লাশি চালিয়ে দেখা যায়, ট্রাকের পাথরের নিচে বস্তার ভেতরে কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাচার করা হচ্ছিল। পরে এসব জিরা জব্দ করা হয়।

আরও পড়ুন

বিজিবি আরও জানায়, জব্দ করা পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

শুক্রবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

পাবনায় চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির