ভিডিও শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৩:০৫ দুপুর

দল থেকে সকাল-বিকাল ফোন করে বলছে মন্ত্রিত্ব দেব: ব্যারিস্টার রুমিন ফারহানা 

দল থেকে সকাল-বিকাল ফোন করে বলছে মন্ত্রিত্ব দেব: ব্যারিস্টার রুমিন ফারহানা, ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘এখন দল থেকে সকাল-বিকেল টেলিফোন করে। বলে, আসুন মন্ত্রিত্ব দেব, আসন ছেড়ে দিন।’

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। খালেদা জিয়ার ভালোবাসা, আশ্রয় ও সহযোগিতায় আমি এতদূর এসেছি। তিনি হাসপাতালে যাওয়ার আগে ২৩ নভেম্বর জানতে চেয়েছেন,আমার মনোনয়ন কেন দেওয়া হয়নি। আমার মা (খালেদা জিয়া) মারা যাওয়ার পর আমাকে বহিষ্কার করা হল।’

তিনি আরও বলেন, ‘এখন দল আমাকে সকাল-বিকাল টেলিফোন করে। বলে, মন্ত্রিত্ব দেব আসনটা ছেড়ে দেন। আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন, আরও কিছুর বিনিময়েও আমি আমারএলাকার মানুষকে ছেড়ে যাব না।’

আরও পড়ুন

এদিকে, মতবিনিময়-কালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানার পক্ষের একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খানের সঙ্গেবাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন রুমিন ফারহানা।

উল্লেখ্য, দলের সিদ্ধান্ত অমান্য করে জোট প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে কূপের ২০ ফুট নিচে মাটিচাপা পড়েন আজিজুল, আধা ঘণ্টা পর জীবিত উদ্ধার 

বগুড়ায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়ার ধুনটে ছাত্রীদের যৌন নিপীড়নকারী সেই সভাপতি কারাগারে, স্বেচ্ছায় পদত্যাগ

বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, পরিবর্তিত সূচি প্রকাশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

নির্বাচন ১২ তারিখে হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ