ভিডিও বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৪:২৯ দুপুর

মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ নিহত ২

মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ নিহত ২

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

আজ শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভাতকুড়া-নলুয়া সড়কের বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল সদরের গোসাইজোয়াইর এলাকার মিন্টু মিয়ার ছেলে মিলন (২৪) এবং বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার আরফান খান (৭৫)। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।

বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়,সখীপুর উপজেলার ফাইলা পাগলার মেলা থেকে ফেরার পথে একটি মোটরসাইকেল তিনজন আরোহীসহ বাসাইল কলেজের সামনে এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর ওপরে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী ও মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। আহত দুইজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সন্ধ্যায় বাসাইলে কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পথচারী ও মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনের সফরে ইসরায়েলে নরেন্দ্র মোদি

ভালো খেজুর চিনবেন কীভাবে?

সুযোগ থাকলে রিয়ালের যে খেলোয়াড়কে বার্সায় আনতেন পেদ্রি

বিশ্বকাপে না খেলেও সুখবর পেলেন জাকের-সাইফ

যেভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিদায় নিলেন ড. আহসান এইচ মনসুর

রমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতার ব্যবসায়ীদের