ভিডিও শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০১:৪৫ দুপুর

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় 

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়, ছবি: সংগৃহীত।

গণতান্ত্রিক আন্দোলনের সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সভা শুরু হয়। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামক দুই সংগঠনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ অন্যান্য নেতারা উপস্থিত আছেন।

আরও পড়ুন

আয়োজকরা জানান, বিগত গণতান্ত্রিক আন্দোলনে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের অভিজ্ঞতা শোনা এবং তাদের পাশে থাকার অঙ্গীকার প্রকাশ করাই এ মতবিনিময় সভার মূল উদ্দেশ্য।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'সাংবাদিকদের গণহারে পিটাচ্ছে. আমরা পুলিশদেরকে আগে এমন তো দেখিনি'

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় পলাতক আসামি গ্রেফতার

বাংলাদেশে সব কাজের প্রথম কাজ হাদি ভাইয়ের বিচার: পাটওয়ারী

পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

‘দেশে যাই হোক, তার আগে আমরা রাজপথ ছাড়ছি না’

ইনকিলাব মঞ্চের বিক্ষোভে সাংবাদিকদের উপর পুলিশের লাঠিচার্জ