ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ জানুয়ারী, ২০২৬, ০১:২৫ দুপুর

বোনের বিয়েতে কৃতির আবেগঘন পোস্ট

বোনের বিয়েতে কৃতির আবেগঘন পোস্ট

বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের বোন নূপুর স্যানন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘ পাঁচ বছরের প্রেমের পর গায়ক স্টেবিন বেনবে সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। দুই পরিবারের উপস্থিতিতে হিন্দু ও খ্রিস্টান- উভয় রীতিতেই সম্পন্ন হয়েছে এই জমকালো বিয়ে।

বোনের বিদায়লগ্নে নিজেকে সামলাতে পারেননি কৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শৈশব থেকে আজ পর্যন্ত কাটানো অসংখ্য মুহূর্তের ছবি শেয়ার করে নিজের মনের কথা লিখেছেন।

কৃতি লেখেন, ‘আমি বলে বোঝাতে পারব না ঠিক কী অনুভব করছি। আমার ছোট্ট বোনটার নাকি বিয়ে হয়ে গেল! যখন আমার বয়স মাত্র পাঁচ, তখন ওকে প্রথম কোলে নিয়েছিলাম। আর আজ সেই হাত দিয়েই ওর বিয়ের গাঁটছড়া বেঁধে দিলাম। নূপুর, তুই আমার দেখা সবচেয়ে সুন্দরী কনে।

আরও পড়ুন

বোন জামাই স্টেবিন বেনের সঙ্গে কৃতির সম্পর্ক বেশ সহজ ও বন্ধুত্বপূর্ণ। স্টেবিনকে উদ্দেশ্য করে কৃতি বলেন, ‘গত পাঁচ বছর ধরেই তুমি আমাদের পরিবারের অংশ। আজ তা পূর্ণতা পেল।’

শেষে লিখেছেন, ‘আমি সারাজীবনের জন্য কেবল একটি ভাই নয়, বরং একজন ভালো বন্ধুও পেলাম। তোমাদের দু’জনের বিয়ের মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে আবেগপ্রবণ একটি স্মৃতি হয়ে থাকবে। তবে মনে রেখো স্টেবিন, নূপুর আমার ‘জান’। আমি ওকে তোমার হাতে তুলে দিচ্ছি না, বরং তোমাকে আমাদের সেনন পরিবারে স্বাগত জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী