ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৬:১৩ বিকাল

নাজমুল ইসলামের পদত্যাগ নাকি বন্ধ থাকবে বিপিএল?

ছবি: সংগৃহীত, নাজমুলের পদত্যাগ নাকি বন্ধ থাকবে বিপিএল?

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। সিলেট পর্ব শেষে ঢাকায় শুরু হতে যাওয়া পর্বের আগেই কঠোর অবস্থান নিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব—বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ না হলে বিপিএল বন্ধ।

নাজমুল ইসলামের বেতন, ক্ষতিপূরণ ও পারফরম্যান্স সংক্রান্ত মন্তব্যকে অপমানজনক ও পেশাদারত্ববিরোধী বলে অভিযোগ ক্রিকেটারদের। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, ‘আগামীকাল ম্যাচ শুরুর আগে নাজমুল পদত্যাগ না করলে ক্রিকেটাররা কোনো খেলায় অংশ নেবেন না।’

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ক্রিকেটারদের বিভিন্ন দাবি ঝুলে আছে। তার ওপর নাজমুলের ধারাবাহিক বক্তব্য পরিস্থিতি আরও জটিল করেছে।

আরও পড়ুন

এদিকে বিসিবি এক বিজ্ঞপ্তিতে নাজমুলের মন্তব্যকে অনুপযুক্ত ও আপত্তিকর বললেও জানায়, এটি বোর্ডের অবস্থান নয়। ক্রিকেটারদের প্রতি সম্মান ও সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করে বোর্ড।

সব মিলিয়ে সমীকরণ পরিষ্কার—নাজমুলের পদত্যাগ হলে বিপিএল চলবে, না হলে ঢাকাপর্ব শুরুর আগেই বন্ধ হয়ে যেতে পারে টুর্নামেন্ট। সিদ্ধান্ত এখন বিসিবির হাতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী