ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৯:০২ সকাল

ইরানে মার্কিন হামলা ভয়াবহ পরিণতি ডেকে আনবে : রাশিয়া 

ইরানে মার্কিন হামলা ভয়াবহ পরিণতি ডেকে আনবে : রাশিয়া , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার হুমকিকে ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ‘ধ্বংসাত্মক বহিরাগত হস্তক্ষেপের’ অভিযোগও তুলেছে মস্কো।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে চলমান পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে যারা আবারও দেশটির বিরুদ্ধে আগ্রাসনের পরিকল্পনা করছে, তাদের উচিত এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন থাকা। বিবৃতিতে বলা হয়, ‘যারা বাইরের উসকানিতে সৃষ্ট অস্থিরতাকে অজুহাত বানিয়ে ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে সংঘটিত আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটাতে চায়, তাদের অবশ্যই বুঝতে হবে-এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।’

আরও পড়ুন

সাম্প্রতিক দিনগুলোতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আরও কড়া হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, বিক্ষোভ মোকাবিলায় ইরানের ভূমিকার জেরে দেশটির বিরুদ্ধে ‘খুব শক্তিশালী’ একাধিক সামরিক বিকল্প বিবেচনা করছে ওয়াশিংটন। রাশিয়ার ভাষ্য, এ ধরনের হুমকি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল এবং তা আঞ্চলিক স্থিতিশীলতা আরও বিপন্ন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সুরক্ষাই প্রথম প্রায়োরিটি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোরেমন এর নির্মাতা মারা গেছেন

চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৬ পাচারকারী আটক

ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান

বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি

ঈদের দিন অস্ট্রেলিয়ায় মসজিদে গিয়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আলবানিজ