ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৬, ১০:৫৪ দুপুর

নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ অস্ট্রেলিয়ার

নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ অস্ট্রেলিয়ার, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে চলমান বিক্ষোভ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগ করার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। অস্ট্রেলিয়ার নতুন ভ্রমণ নির্দেশনায় বলা হয়েছে, এখনও বাণিজ্যিকভাবে ইরান ছাড়ার সুযোগ থাকলেও তা দ্রুত সীমিত হয়ে আসছে এবং পরে ‘হয়তো আর সম্ভব নাও হতে পারে।’

পররাষ্ট্র দফতরের হালনাগাদ সতর্কবার্তায় বলা হয়েছে, ‘বাণিজ্যিক ফ্লাইটের সুযোগ এখনো রয়েছে, তবে তা দ্রুত কমে যাচ্ছে। শিগগিরই আকাশসীমা বন্ধ বা ফ্লাইট বাতিল হতে পারে, যা পরবর্তী সময়ে দেশ ছাড়াকে অসম্ভব করে দিতে পারে।’ সতর্কবার্তায় আরও বলা হয়, ‘আমাদের পরামর্শ উপেক্ষা করে ইরানে অবস্থান করলে আপনার নিজের নিরাপত্তার দায়িত্ব আপনারই। দীর্ঘ সময়ের জন্য আশ্রয় নিয়ে থাকার প্রস্তুতি রাখুন। পর্যাপ্ত পানি, খাবার ও ওষুধের মজুত নিশ্চিত করুন।’

আরও পড়ুন

উল্লেখ্য, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং তীব্র মুদ্রাস্ফীতির কারণে বর্তমানে ইরানে যে বিক্ষোভ চলছে তা শুরু হয়েছে গত ২৮ ডিসেম্বর। মানবাধিকার সংগঠনগুলোর হিসাব অনুযায়ী এ আন্দোলবে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে এবং হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কোনো নিহতের সংখ্যা প্রকাশ করেনি। সূত্র : ইরান ইন্টারন্যাশনাল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাইওয়ানে বিমানবন্দরে গ্রেপ্তার আলোচিত দুই ইউটিউবার

স্বাস্থ্যখাতের যেকোনো সমস্যা সমাধানের প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

মিরসরাইয়ে ঈদে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা বিনিময়

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী