ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ০৫:২৯ বিকাল

রংপুরের মিঠাপুকুরে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

রংপুরের মিঠাপুকুরে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত এক সপ্তাহে মিঠাপুকুরে কর্মকান্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গত এক সপ্তাহে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদকসহ ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাতে দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান পাতুকে গ্রেফতার করা হয়।

এর আগে উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ও পাইকান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান বুলু, খোঁড়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন ও মির্জাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক বজলুর রশিদ বিপুলকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

গত সাতদিনে ৪ জন নেতাকর্মী কে গ্রেফতার করায় সাধারণ কর্মীরাও আতঙ্কে ভুগছেন। যদিও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন। বর্তমানে গ্রেফতার এড়াতে সাধারণ কর্মীরাও আত্মগোপনে যাচ্ছেন।

গ্রেফতার প্রসঙ্গে মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক মো: নুরুজ্জামান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে। অহেতুক কেউ হয়রানির শিকার না, এজন্য আমরা সতর্কতার সাথে অভিযান পরিচালনা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী