ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ০৪:১৯ সকাল

মাদুরোর ছেলে জানালেন- মার্কিন জেলে ‘ভোলো আছেন’ বাবা

মাদুরোর ছেলে জানালেন- মার্কিন জেলে ‘ভোলো আছেন’ বাবা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি অবস্থায় ‘ভালো আছেন’ বলে দাবি করেছেন।মাদুরোর ছেলে এবং দেশটির আইনপ্রণেতা নিকোলাস মাদুরো গুয়েরা শনিবার (১০ জানুয়ারি) এক ভিডিও বার্তায় তার বাবার এই বার্তাটি পৌঁছে দেন।

ভেনেজুয়েলার ক্ষমতাসীন দল পিএসইউভি পার্টি মাদুরোর ছেলের এই ভিডিও প্রকাশ করেছে। ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। বর্তমানে তাদের নিউইয়র্কের একটি আটককেন্দ্রে রাখা হয়েছে। সেখানে বিচারের অপেক্ষায় আছেন তারা।

নিউইয়র্কের একটি আদালতে মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাস, কোকেন আমদানি এবং মেশিনগান ও ধ্বংসাত্মক সরঞ্জাম রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। মাদুরোর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে ছয় বছর আগে। এত দিন সেটির কোনো অগ্রগতি ছিল না।

আরও পড়ুন

নিউইয়র্কের একটি আদালতে মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাস, কোকেন আমদানি এবং মেশিনগান ও ধ্বংসাত্মক সরঞ্জাম রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। মাদুরোর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে ছয় বছর আগে। এত দিন সেটির কোনো অগ্রগতি ছিল না।

মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে সেফ হোম থেকে মাদুরোকে তুলে নিউইয়র্কে নিয়ে যাওয়ার পর এ মামলার বিচারকাজ শুরু হয়েছে। মামলার প্রথম শুনানিতে গত সোমবার মাদুরো দম্পতিকে ম্যানহাটানের ফেডারেল আদালতে হাজির করা হয়। আদালতে মাদুরো নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালকিনিতে ৩০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত , আহত ৩

ভোলায় শ্বশুর বাড়িতে আসার পথে লঞ্চে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে : ভূমিমন্ত্রী

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু