ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ জানুয়ারী, ২০২৬, ১১:৩৫ দুপুর

চান্দিনায় বাসচাপায় লাইনম্যান নিহত

নিহত লাইনম্যান পিয়াল

কুমিল্লার চান্দিনায় বাসচাপায় পিয়াল (২৪) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা–বাগুর বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিয়াল চান্দিনা উপজেলার মহারং গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি চান্দিনা বাসস্টেশনে বাসের লাইনম্যান হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জানান, সকালে পিয়াল বাসস্টেশনে লাইনম্যানের কাজ করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিডিএম ট্রাভেলসের একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্টেশনের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যান।

হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতের পরিবার মরদেহ নিয়ে যায়। তবে ঘাতক বাসটি শনাক্ত করা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর নামাজ আদায়

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি